মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
রাজনীতি

লংমার্চ মিছিল না করে আলোচনায় বসুন চীফ হুইপ নুরুল ইসলাম মনি

লংমার্চ মিছিল না করে আলোচনায় বসুন চীফ হুইপ নুরুল ইসলাম মনিছবি: আজকের বার্তা

লং মার্চ-মিছিল না করে আলোচনায় আসুন, বিরোধী দলকে চিফ হুইপ মনি

বিস্তারিত প্রতিবেদন:

বিরোধী দলকে রাজপথে লং মার্চ-মিছিল না করে সংসদে এসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

আজ রোববার ২৫ অক্টোবর বিকেলে জাতীয় সংসদের এলডি হলে আসন্ন কপ সম্মেলন উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশ অ্যাট কপ ৩১ ফ্রম ন্যাশনাল প্রায়োরিটিজ টু গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

চিফ হুইপ বলেন, "লং মার্চ করে যদি সব সমস্যার সমাধান করা যেত, তবে সবার আগে প্রধানমন্ত্রীই তা করতেন। রাজপথে নয়, সমস্যার সমাধান হবে সংসদে আলোচনার মাধ্যমেই।"

তিনি আরও বলেন, সরকারের সমালোচনা না করে বৈশ্বিক সমস্যা সমাধানে সরকারের পাশে থাকার আহ্বান জানান। মাত্র পাঁচ মাসের মাথায় দেশকে অস্থিতিশীল করতে কারা রাজপথে নামছে, সে বিষয়ে তরুণদের সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, "বাংলাদেশ কার্বন নিঃসরণ করে ১ শতাংশেরও কম, অথচ জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের জিডিপি ২ থেকে ৩ শতাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের জমি নষ্ট হয়ে মরুভূমি হয়ে যাচ্ছে, মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাচ্ছে। আমরা এই অন্যায়ের ন্যায়বিচার চাই।"

এদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার কাজ করছে। বিরোধী দলের লং মার্চ দেশ পুনর্গঠনের উদ্যোগকে বাধাগ্রস্ত করছে।

ডেস্ক: আজকের বার্তা ২৪ বিডি

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর