কেন্দ্রীয় ছাত্রদলের কমিটিতে শেষ পর্যায়ে আলোচনায় যারা
নিজস্ব প্রতিবেদক, আজকের বার্তা:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের আলোচনা এখন শেষ পর্যায়ে। বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের মেয়াদ গত মার্চে শেষ হওয়ার পর থেকেই নতুন নেতৃত্ব নিয়ে জোর আলোচনা চলছে।
সূত্র জানায়, নতুন কমিটিতে মাঠ পর্যায়ে সক্রিয়তা, আন্দোলন-সংগ্রামে ভূমিকা, সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে গ্রহণযোগ্যতাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। বিএনপির সাংগঠনিক অভিভাবক তারেক রহমান নিজেই সম্ভাব্য প্রার্থীদের যাচাই-বাছাই করছেন।
সভাপতি পদে আলোচনায় শীর্ষে যারা: আলোচনায় থাকা ছবির নেতাদের মধ্যে রয়েছেন -
১. সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান
২. সহ-সভাপতি ও ঢাবি শাখার সাবেক সভাপতি খোরশেদ আলম সোহেল
৩. সহ-সভাপতি ইজাজুল কবির রুয়েল
৪. সহ-সভাপতি মঞ্জুরুল আলম রিয়াদ
এছাড়াও আলোচনায় রয়েছেন এইচ এম আবু জাফর, মোস্তাফিজুর রহমান, শাফি ইসলাম।
সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা:
৫. যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান
৬. যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ
৭. ঢাবি শাখা সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস
৮. ঢাবি শাখা সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন
সংশ্লিষ্টরা বলছেন, এবার তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে কমিটি গঠনের চেষ্টা চলছে। খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।
আজকের বার্তা প্রকাশনা সম্পাদক মাহমুদুর রহমান রিয়াদ







মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।