মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
বাণিজ্য

প্রধানমন্ত্রীর সাথে টয়োটা তুশো করপোরেশনের প্রতিনিধিদের সাক্ষাৎ বাংলাদেশে গাড়ি উৎপাদনের কারখানা স্থাপনের পরিকল্পনা

বাংলাদেশে টয়োটা তুশো গাড়ি উৎপাদনের কারখানা স্থাপনের পরিকল্পনা -টয়োটা তুশো কর্পোরেশনের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
বাংলাদেশে টয়োটা তুশো গাড়ি উৎপাদনের কারখানা স্থাপনের পরিকল্পনাছবি: আজকের বার্তা

প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ, বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা

ঢাকা প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাপানের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান টয়োটা তুশো করপোরেশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন টয়োটা তুশো করপোরেশনের ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিতানি (Ichiro Kashitani)।

বৈঠকে প্রতিনিধিদল বাংলাদেশে টয়োটার গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। তারা জানান, বাংলাদেশে এই কারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়নের প্রসার, প্রযুক্তি স্থানান্তর এবং স্থানীয় পর্যায়ে দক্ষ মানবসম্পদ উন্নয়নে অবদান রাখতে আগ্রহী টয়োটা।

এসময় প্রতিনিধিদল বাংলাদেশে টয়োটার চলমান কার্যক্রম আরও সম্প্রসারণ, নতুন বিনিয়োগের সম্ভাবনা এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান টয়োটা তুশো করপোরেশনের বিনিয়োগ ও কার্যক্রম সম্প্রসারণের আগ্রহকে স্বাগত জানান। তিনি বলেন, বাংলাদেশ সরকার দেশি-বিদেশি বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। বিদেশি বিনিয়োগকারীদের জন্য সব ধরনের নীতি সহায়তা ও সুবিধা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, জাপান বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়ন ও বাণিজ্যিক অংশীদার। টয়োটার মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের বাংলাদেশে বিনিয়োগ দেশের অটোমোবাইল শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করবে।

বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আবির হাসান অনলাইন ইনচার্জ

আজকের বার্তা

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর