মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
বাণিজ্য

উল্লাপাড়ায় বনিক সমিতি আয়োজিত ক্ষুদ্র কুটির শিল্প মেলার উদ্ভোদন

উল্লাপাড়া বনিক সমিতি আয়োজিত ক্ষুদ্র কুটির শিল্প মেলার উদ্ভোদন করেন চেম্বার অ্যান্ড কমার্সের নেতারা
উল্লাপাড়ায় ক্ষুদ্র কুটির শিল্প মেলার উদ্ভোদন -ছবি আজকের বার্তাছবি: আজকের বার্তা

উল্লাপাড়া বণিক সমিতি আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বণিক সমিতির আয়োজনে শুরু হয়েছে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা।

শনিবার বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র সভাপতি ও জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর। তিনি অসুস্থ থাকায় তার প্রতিনিধি হিসেবে মেলা উদ্বোধন করেন চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব আব্দুল কাদের শেখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেম্বার অব কমার্সের পরিচালক তানভীর মাহমুদ পলাশ।

এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া বণিক সমিতির সভাপতি নিক্সন কুমার আমিন, সাধারণ সম্পাদক ইসহাক প্রাং, বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন আজাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম বাবলু, জেলা বিএনপির অন্যতম সদস্য ইকরামুল ফয়সাল শিপলু, পৌর বিএনপির সাবেক আহবায়কসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

আজকের বার্তা

বিষয়অ্যাথলেটিকস

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর