
আজকের বার্তা | সিরাজগঞ্জ প্রতিনিধি:
২ অক্টোবর ২০২৬ ইং তারিখে সিরাজগঞ্জের খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এই চারা বিতরণ করা হয়।
সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এসময় ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে আম, জাম, কাঁঠাল, নিম ও মেহগনিসহ বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
ইউপি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী গাছ রোপনের বিষয়ে গুরুত্ব দিয়েছেন তার ধারাবাহিকতা ইনশাআল্লাহ চলমান থাকবে "পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। আমাদের ইউনিয়নের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই চারা রোপণ করা হবে এবং শিক্ষার্থীদের মাধ্যমে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা হবে।"
শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে শিক্ষার্থীরা পরিবেশ সচেতন হবে এবং তাদের নিজ প্রতিষ্ঠান আরো সবুজ ও সুন্দর হবে।
উল্লেখ্য, খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদ প্রতিবছরই নিজস্ব অর্থায়নে এ ধরনের বৃক্ষরোপণ ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে
প্রতিবেদন -মাহমুদুর রহমান রিয়াদ






মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।