মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
স্বাস্থ্য

স্বাস্থ্যখাতে আওয়ামী লীগ ব্যাপক দূর্নীতি করেছে -স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে আওয়ামী লীগ ব্যাপক দূর্নীতি করেছে - স্বাস্থ্যমন্ত্রীছবি: আজকের বার্তা

স্বাস্থ্যখাতে আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

স্বাস্থ্যখাতে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক অনিয়ম ও লুটপাট হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী।

বুধবার (২৮ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, "স্বাস্থ্যখাতকে একটি পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। হাসপাতালের যন্ত্রপাতি কেনা থেকে শুরু করে ওষুধ সরবরাহ, জনবল নিয়োগ — প্রতিটি ক্ষেত্রে সীমাহীন দুর্নীতি হয়েছে। আমরা দায়িত্ব নেওয়ার পর একের পর এক এর প্রমাণ পাচ্ছি।"

তিনি বলেন, অনেক হাসপাতালে কোটি টাকার যন্ত্রপাতি কেনা হলেও তা বাক্সবন্দি অবস্থায় পড়ে আছে। আবার অনেক যন্ত্রপাতি অতিরিক্ত দামে কিনে কমিশন বাণিজ্য করা হয়েছে। এসব লুটপাটের কারণে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়েছে।

মন্ত্রী আরও বলেন, "স্বাস্থ্যখাতের এই চিত্র বদলাতে আমরা কাজ শুরু করেছি। একটি শ্বেতপত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। যারা এই লুটপাটে জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। কোনো ছাড় দেওয়া হবে না।"

এ সময় তিনি জানান, স্বাস্থ্যখাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরিয়ে আনতে নতুন করে কেনাকাটা নীতি সংস্কার এবং সারাদেশে হাসপাতালগুলোতে অডিট কার্যক্রম জোরদার করা হচ্ছে।

উল্লেখ্য, বিগত সরকারের আমলে স্বাস্থ্যখাতের বিভিন্ন প্রকল্পে অনিয়ম নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

আজকের বার্তা

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর

আলোচনা সভায় উল্লাপাড়া লেখক পরিষদ
স্বাস্থ্য

মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স আলোচনা সভায় উল্লাপাড়া লেখক পরিষদ

মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স আলোচনা সভায় উল্লাপাড়া লেখক পরিষদ

১ মিনিটের পড়াউল্লাপাড়া প্রতিনিধি