_নিজস্ব প্রতিবেদক, আজের বার্তা
পাকিস্তান ও ভারতের চেয়ে বেশি দিন বাঁচছেন বাংলাদেশের মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যানে এই চিত্র উঠে এসেছে।
WHO জানিয়েছে, ২০২৩ সালের হিসাবে বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭২.৭ বছর। একই সময়ে ভারতের গড় আয়ু ৭১ বছর এবং পাকিস্তানের গড় আয়ু ৬৮.২ বছর।
গত শুক্রবার (২ অক্টোবর) জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটি এই নতুন তথ্য প্রকাশ করে। এতে বলা হয়, দক্ষিণ এশিয়ার এই তিন দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সবচেয়ে ভালো।
তবে শুধু বাংলাদেশ নয়, মহামারির ধাক্কা কাটিয়ে বিশ্বের গড় আয়ুও আবার আগের অবস্থায় ফিরেছে। ২০২৩ সালে বৈশ্বিক গড় আয়ু দাঁড়িয়েছে ৭৩.৩ বছর, যা ২০১৯ সালের ৭৩.৪ বছরের প্রায় কাছাকাছি। ২০২১ সালে করোনার কারণে তা ৭১.৫ বছরে নেমে গিয়েছিল। e786
বিশেষজ্ঞরা বলছেন, গড় আয়ু বৃদ্ধি জনস্বাস্থ্যে বড় অর্জন, তবে এখন চ্যালেঞ্জ হলো মানুষ যেন দীর্ঘ জীবনের পাশাপাশি সুস্থভাবেও বাঁচতে পারে।
এরশাদ বিন মজিদ আজকের বার্তা







মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।