মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
জাতীয়

ব্যাংক পূনর্গঠনের তাগিদ রিজভীর

ব্যাংক পুনর্গঠনের তাগিদ রিজভীরছবি: আজকের বার্তা

পোশাক খাতের সংকট মোকাবিলায় ব্যাংক ও আর্থিক খাত পুনর্গঠনের তাগিদ রুহুল কবির রিজভীর*

*নিজস্ব প্রতিবেদক,ঢাকা

দেশের তৈরি পোশাক খাতের বর্তমান সংকট মোকাবিলায় ব্যাংক ও আর্থিক খাতের জরুরি পুনর্গঠন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (১০ আগস্ট) রাজধানীর একটি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, "বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে পোশাক শিল্পের ওপর। এই শিল্পের মাধ্যমে লাখ লাখ মানুষের কর্মসংস্থান হচ্ছে এবং বৈদেশিক মুদ্রা আসছে। কিন্তু বর্তমানে এই খাত চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।"

তিনি বলেন, "ব্যাংকিং খাতে লুটপাট, খেলাপি ঋণের সংস্কৃতি এবং আর্থিক খাতে চরম অব্যবস্থাপনার কারণে প্রকৃত গার্মেন্টস ব্যবসায়ীরা ঋণ পাচ্ছেন না। অনেক কারখানা বন্ধ হওয়ার পথে। তাই অবিলম্বে ব্যাংক ও আর্থিক খাতকে পুনর্গঠন করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে।"

রিজভী অভিযোগ করেন, সরকারের ভুল নীতির কারণে পোশাক খাতের উদ্যোক্তারা আস্থা হারাচ্ছেন। বিদেশি ক্রেতারাও মুখ ফিরিয়ে নিচ্ছে। এই অবস্থা চলতে থাকলে দেশের অর্থনীতি বড় ধরনের ধাক্কা খাবে।

তিনি আরও বলেন, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা না হলে অর্থনীতির কোনো খাতই নিরাপদ থাকবে না।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পোশাক শিল্পের ব্যবসায়ী প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর