চাঁদাবাজ ও দখলদারদের বিএনপিতে কোনো স্থান নেই, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর*
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে জড়িত কারো বিএনপিতে জায়গা হবে না বলে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, অন্যায় করে বিএনপির নাম ব্যবহার করে পার পাওয়ার কোনো সুযোগ নেই।
১২ অক্টোবর সন্ধায় সংসদ সদস্যদের সভাকক্ষে রাজধানীর আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, "বিএনপি একটি গণমানুষের দল। এই দলের নাম ভাঙিয়ে কেউ যদি ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে চায়, চাঁদাবাজি বা জমি দখলের মতো অপকর্ম করে, তার দায় দল নেবে না। এদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত উভয় ব্যবস্থাই নেওয়া হবে।"
তিনি আরও বলেন, দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজ সহ্য করা হবে না। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবাইকে সৎ ও শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।
সভায় উপস্থিত নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে স্বাগত জানান।
সাজ্জাদুল ইসলাম সম্পাদক আজকের বার্তা







মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।