মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
জাতীয়

*জ্ঞানচর্চা ও সমৃদ্ধ সাংবাদিকতার প্রত্যয়ে শাহজাদপুর প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন*

*জ্ঞানচর্চা ও সমৃদ্ধ সাংবাদিকতার প্রত্যয়ে শাহজাদপুর প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন*ছবি: আজকের বার্তা

জ্ঞানচর্চা ও সমৃদ্ধ সাংবাদিকতার প্রত্যয়ে শাহজাদপুর প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: জ্ঞানচর্চা ও সমৃদ্ধ সাংবাদিকতার প্রত্যয় নিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবে লাইব্রেরির শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর, ২০২৬) দুপুরে প্রেসক্লাব চত্বরে ফলক উন্মোচনের মধ্য দিয়ে এই লাইব্রেরির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও শাহজাদ উপজেলা আসনে এমপি এম এ মুহিত, প্রশাসনের কর্মকর্তা, প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সাংবাদিক নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিকদের জ্ঞানচর্চা, পড়াশোনা ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানার ক্ষেত্রে এই লাইব্রেরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রেসক্লাব শুধু সংবাদ আদান-প্রদানের জায়গা নয়, এটি জ্ঞানচর্চারও কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

শাহজাদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতেই এই উদ্যোগ। লাইব্রেরিতে মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, সাহিত্য সহ বিভিন্ন বিষয়ের বই রাখা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত সকলে এই উদ্যোগকে স্বাগত জানান এবং লাইব্রেরির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

আবদুল্লাহ আল মুতি বাবু বার্তা সম্পাদক, আজকের বার্তা ২৪ বিডি

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর