অজ্ঞাত ব্যক্তির পরিচয় খুঁজছে পুলিশ, নলকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের নলকা সেতুর প্রায় ১০০ গজ পূর্বে হাইওয়ে সড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আনুমানিক ৫০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ২টা ৪৫ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহত ব্যক্তির পরনে ছিল কালো টি-শার্ট। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
এ বিষয়ে কেউ ওই ব্যক্তিকে চিনে থাকলে বা তার পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: ওসি, যমুনা সেতু পশ্চিম থানা: ০১৩২০১২৯৮২৪
এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
#নলকা #সিরাজগঞ্জ #সড়ক_দুর্ঘটনা #আজকের_বার্তা







মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।