মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
জাতীয়

ওসির সাথে রুমিন ফারহানার উত্তপ্ত বাক বিনিময়

থানায় ওসির সাথে রুমিন ফারহানার উত্তপ্ত বাক বিনিময় কি ঘটেছিল থানায়?ছবি: আজকের বার্তা

ওসির সঙ্গে রুমিন ফারহানার উত্তপ্ত বাক্য বিনিময়, কী ঘটেছিল?

আজকের বার্তা ডেস্ক | ২৩ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার উত্তপ্ত বাক্য বিনিময়ের ভিডিও এখন ভাইরাল।

গতকাল বুধবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে কর্মী-সমর্থকদের নিয়ে সরাইল থানায় যান রুমিন ফারহানা। প্রায় এক ঘণ্টা তিনি ওসির কক্ষে অবস্থান করেন।

ঘটনার সূত্রপাত যেভাবে: প্রত্যক্ষদর্শীদের মতে, শারদীয় দুর্গাপূজার সময় মণ্ডপ পরিদর্শনে যাওয়ার জন্য নিরাপত্তা চেয়েও পাননি রুমিন ফারহানা। তার অভিযোগ, বিজয়নগর ও আশুগঞ্জ থানা নিরাপত্তা দিলেও সরাইল থানার ওসি তার ফোনই ধরেননি এবং নিরাপত্তা দেননি। এই বিষয়ে কৈফিয়ত চাইতেই তিনি থানায় যান।

থানায় গিয়ে রুমিন ফারহানা ওসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তিনি বলেন, ওসি মাটি কাটা, ইটভাটা থেকে মাসোহারা নেন এবং নিরীহ মানুষের নামে মামলা দিয়ে টাকা আদায় করেন। বাকবিতণ্ডার এক পর্যায়ে তিনি ওসিকে উদ্দেশ্য করে বলেন —

> "আপনি তো বিরাট আওয়ামী লীগ ছিলেন। আপনার হিস্ট্রি তো আমি জানি স্যার।"

এ সময় তার সঙ্গে থাকা এক ব্যক্তি ওসির বিরুদ্ধে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন।

ওসির পাল্টা অভিযোগ: ওসি মনজুর কাদের ভূঁইয়া সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, "সংসদ সদস্য শত শত লোক নিয়ে থানায় এসে মব তৈরি করেছেন। কিছু লোককে শিখিয়ে নিয়ে এসেছেন আজেবাজে কথা বলার জন্য।"

ওসি আরও বলেন, "হাওরে সব ইটভাটা পানির নিচে, আমি টাকা নেব কীভাবে? পূজায় পুরো থানা এলাকায় নিরাপত্তা ছিল, কিন্তু ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে পুলিশের টিম রাখা কঠিন ছিল।"

তিনি পাল্টা অভিযোগ করেন, রুমিন ফারহানা আওয়ামী লীগ নেতাদের শেল্টার দেন এবং রাজ্জি নামে এক বহিষ্কৃত ইউপি চেয়ারম্যানকে ধরতে নিষেধ করেছেন।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। পুলিশ সুপারের কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি। আজকের বার্তা

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর