মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
জাতীয়

শাহজালালে লাগেজের নিরাপত্তায় নতুন উদ্যোগ -বেল্ট এলাকায় ৩২ সিসি ক্যামেরা ১৮ মনিটর স্থাপন

শাহজালালে লাগেজ নিরাপত্তায় ৩২ সিসি ক্যামেরা ১৮ মনিটর স্থাপনছবি: আজকের বার্তা

শাহজালালে লাগেজের নিরাপত্তায় নতুন উদ্যোগ: বেল্ট এলাকায় ৩২ সিসিটিভি ও ১৮ মনিটর স্থাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের লাগেজের নিরাপত্তা জোরদার এবং হ্যান্ডলিং কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

আজ শনিবার (১৭ অক্টোবর ২০২৬ইং) বেবিচক সূত্রে জানা যায়, এই নতুন উদ্যোগের আওতায় বিমানবন্দরের আটটি লাগেজ বেল্ট এলাকায় মোট ৩২টি অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা ও ৬৫ ইঞ্চি আকারের ১৮টি বড় মনিটর স্থাপন করা হয়েছে।

বিস্তারিত: নতুন এই ব্যবস্থায় একটি উড়োজাহাজ অবতরণের পর থেকে লাগেজ নামানো, ট্রলিতে করে পরিবহন, বাছাই প্রক্রিয়া এবং শেষ পর্যন্ত লাগেজ বেল্টে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপ যাত্রীরা সরাসরি মনিটরে দেখতে পারবেন।

এতদিন লাগেজ হ্যান্ডলিং এর ভেতরের প্রক্রিয়া যাত্রীদের কাছে অদৃশ্য থাকতো। ফলে লাগেজ হারানো, কাটা বা মালামাল খোয়া যাওয়ার মতো অভিযোগ নিয়ে নানা প্রশ্ন উঠতো। নতুন এই স্বচ্ছ ব্যবস্থার ফলে যাত্রীরা নিজের চোখে দেখতে পারবেন তাদের লাগেজ কিভাবে প্রক্রিয়াজাত হচ্ছে।

বেবিচক আশা করছে, এর মাধ্যমে লাগেজ ব্যবস্থাপনা সম্পর্কে যাত্রীদের ধারণা স্পষ্ট হবে, পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে এবং দায়িত্বে থাকা কর্মীদের জবাবদিহি নিশ্চিত হবে। এতে লাগেজ চুরি বা ক্ষতির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা অনেকটাই কমে আসবে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীসেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে আরও আধুনিক প্রযুক্তি যুক্ত করা হবে।

*বার্তা প্রেরক:* অনলাইন ইনচার্জ  আজকের বার্তা

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর