মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
জাতীয়

শিক্ষা নগরী উল্লাপাড়ায় নতুন শিক্ষা প্রতিষ্ঠান উদয়ন স্কুলের শুভ উদ্ভোদন

উল্লাপাড়া উপজেলায় উদয়ন স্কুলের শুভ উদ্ভোদন করেন পৌর নির্বাহীকর্মকর্তা  জনা আশরাফুল ইসলাম
উল্লাপাড়ায় উদয়ন স্কুলের শুভ উদ্ভোদনছবি: আজকের বার্তা

শিক্ষা নগরী উল্লাপাড়ায় নতুন শিক্ষা প্রতিষ্ঠান "উল্লাপাড়া উদয়ন স্কুল" এর শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, উল্লাপাড়া (সিরাজগঞ্জ):

শিক্ষা নগরী হিসেবে খ্যাত সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিক্ষার মান উন্নয়নে যুক্ত হলো নতুন মাইলফলক। বিজ্ঞান কলেজের পশ্চিম পাশে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত "উল্লাপাড়া উদয়ন স্কুল" এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।

জানা গেছে, উল্লাপাড়ার পরিচ্ছন্ন ও সুপরিচিত ক্লিক ইমেজের ৭ জন জ্ঞানী, শিক্ষানুরাগী ব্যক্তির সম্মিলিত প্রচেষ্টায় এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে। সম্পূর্ণ মনোরম, নিরিবিলি ও সুষ্ঠু পরিবেশে শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষ্যেই তাদের এই উদ্যোগ।

প্রতিষ্ঠানটিতে রয়েছে অত্যাধুনিক ক্লাসরুম, বিজ্ঞানসম্মত পাঠদান পদ্ধতি ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া পৌরসভার সুযোগ্য সচিব জনাব আশরাফুল ইসলাম ভূঁইয়া।

তিনি বলেন, "শিক্ষা নগরী উল্লাপাড়ায় শিক্ষার প্রসারে উদয়ন স্কুল বিশেষ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। যারা একটি সুন্দর, সুষ্ঠু ও মনোরম পরিবেশে শিক্ষার মান উন্নয়নের জন্য এমন মহতী উদ্যোগ নিয়েছেন, তাদেরকে সাধুবাদ জানাই। পৌরসভার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে।"

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, আগামী শিক্ষাবর্ষ থেকেই ভর্তি কার্যক্রম পুরোদমে শুরু হবে এবং স্বল্প খরচে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হয় আজকের বার্তা

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর