মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
জাতীয়

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করলেন জেলা পরিষদের প্রশাসক জনাব সাইফুল ইসলাম নিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ

পূজা মন্ডব পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক জনাব সাইফুল ইসলাম শাহিনছবি: আজকের বার্তা

উল্লাপাড়ায় বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক, নিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জনাব সাইফুল ইসলাম শাহিন।

আজ [বার] বিকেলে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডব ঘুরে ঘুরে দেখেন এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি পূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে খোঁজ-খবর নেন এবং নিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ করেন।

পরিদর্শন শেষে আজকের বার্তা 24 BD কে তিনি বলেন, "আমরা এবার জেলা পরিষদের পক্ষ থেকে সিরাজগঞ্জের বিভিন্ন পূজা মন্ডবে ৫৫ লক্ষ ১০ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছি। যাতে সনাতন ধর্মাবলম্বীরা সুষ্ঠু ও সুন্দরভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারেন।"

এসময় তিনি পূজায় নিরাপত্তা জোরদারে প্রশাসনের ভূমিকার প্রশংসা করেন।

পরে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান জানান।

পরিদর্শনকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লাপাড়ায় বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করলেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জনাব সাইফুল ইসলাম শাহিন।

এসময় তিনি আজকের বার্তাকে জানান, এবার জেলা পরিষদ থেকে ৫৫ লক্ষ ১০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে। তিনি পূজার নিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ করেন।

আজকের বার্তা

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর