উল্লাপাড়ায় জামায়াতের যুব বিভাগের সভাপতির পদ ছাড়ার ঘোষণা নির্যাতিত নেতা হাফিজুল ইসলামের
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতির পদসহ সংগঠনের সব সাংগঠনিক দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়ে আবেদন করেছেন মোঃ হাফিজুল ইসলাম। তিনি উল্লাপাড়া উপজেলা জামায়াতের একজন রোকন, উল্লাপাড়া পৌরসভার যুব বিভাগের সভাপতি এবং পৌর জামায়াতের কর্মপরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
সোমবার (১৯ অক্টোবর) উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর বরাবর দেওয়া এক লিখিত আবেদনে তিনি এ অব্যাহতি চান।
আবেদনে হাফিজুল ইসলাম উল্লেখ করেন, একান্ত ব্যক্তিগত কারণে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর উল্লাপাড়া উপজেলা ও পৌর শাখাসহ সংশ্লিষ্ট সব অঙ্গ ও সহযোগী কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এ জন্য সংগঠনের সব কার্যক্রম, সাংগঠনিক পদ-পদবি ও অর্পিত দায়িত্ব থেকে তাঁকে অব্যাহতি দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
আবেদনে সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নিজের সিদ্ধান্তকে ব্যক্তিগত বিষয় হিসেবে বিবেচনা করে সদয়ভাবে গ্রহণ করার অনুরোধও জানান হাফিজুল ইসলাম।
তবে তাঁর অব্যাহতির আবেদনের বিষয়ে উপজেলা জামায়াতের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, তা জানা যায়নি।
আজকের বার্তা







মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।