মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
জাতীয়

উল্লাপাড়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমণ দিবস ২০২৬ পালিত

র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সাথে ফায়ার সার্ভিসের মহরা
উল্লাপাড়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিতছবি: আজকের বার্তা

উল্লাপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: "Resilience Starts at Home - ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উল্লাপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬।

আজ সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব রায়হানুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল ওহাব, ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যম ব্যক্তিবর্গ।

আয়োজনে: উপজেলা প্রশাসন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। বাস্তবায়নে: উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, উল্লাপাড়া।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় ঘর থেকেই প্রস্তুতি নিতে হবে। সচেতনতাই পারে জানমালের ক্ষতি কমাতে।

*মাহমুদুর রহমান রিয়াদ* আজকের বার্তা ২৪ বিডি | উল্লাপাড়া

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর