মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
মতামত

সাতক্ষীরায় ষষ্ঠ শ্রেণির মাদ্রাসা ছাত্রী অন্তঃসত্ত্বা শিক্ষক ও দুই ছাত্রের বিরুদ্ধে মামলা

শিশু নির্যাতনে মানবাধিকার সংগঠনের নিন্দা
মাদ্রাসা ছাত্রী অন্তঃসত্ত্বা শিক্ষক ও দুই ছাত্রের বিরুদ্ধে মামলাছবি: আজকের বার্তা

সাতক্ষীরায় ৬ষ্ঠ শ্রেণির মাদ্রাসা ছাত্রী অন্তঃসত্ত্বা, শিক্ষক ও দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে নির্যাতনের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় শ্যামনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর ২০২৬) ভুক্তভোগীর নানি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন। মামলায় ওই মাদ্রাসার এক শিক্ষক (৩৬) এবং দশম ও অষ্টম শ্রেণির দুই ছাত্রকে আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, শিশুটি প্রায় ৫ বছর ধরে নানির বাড়িতে থেকে স্থানীয় কামিল মাদ্রাসায় পড়াশোনা করছে। তার বাবা যশোরের শার্শা উপজেলার বাসিন্দা এবং মা প্রবাসে থাকেন।

অভিযোগে বলা হয়, গত বছরের ডিসেম্বরে ওই দুই ছাত্র গোপনে আপত্তিকর ভিডিও ধারণ করে এবং তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ২ জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত বিভিন্ন সময়ে শিশুটিকে নির্যাতন করে।

অপর আসামি শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রতিবেশী ও শিক্ষক হিসেবে ওই বাড়িতে যাতায়াতের সুযোগে ১০ ফেব্রুয়ারি কৌশলে শিশুটিকে নির্যাতন করেন।

বয়স কম ও ভয়ের কারণে শিশুটি এতদিন কাউকে জানায়নি। গত ৫ অক্টোবর শারীরিক অসুস্থতার কারণে নানি তাকে যশোরের একটি ডায়াগনস্টিক সেন্টারে নিলে চিকিৎসক জানান শিশুটি প্রায় ৮ মাসের অন্তঃসত্ত্বা। পরে জিজ্ঞাসাবাদে সে নির্যাতনের কথা জানায়।

শ্যামনগর থানা পুলিশ জানায়, অভিযোগ পেয়ে মামলা রেকর্ড করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তারা বর্তমানে পলাতক রয়েছে।

মাদ্রাসার প্রধান শিক্ষক জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

আজকের বার্তা ২৪ বিডি

--

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর