মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
মতামত

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ দিনে ৮২ ফ্লাইট বাতিল আটকা পরেছে ১৩ হাজার যাত্রী, বিপাকে প্রবাসীরা

শাহজালালে ৩ দিনে ৮২ ফ্লাইট বাতিল, আটকা ১৩ হাজার যাত্রী — বিপাকে প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি হামলার পর কার্যক্রম বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত তিন দিনে ৮২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে আটকা পড়েছেন ১৩ হাজার ৭১ জন যাত্রী।

মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

যে যে ফ্লাইট বাতিল হলো:

বেবিচক জানায়, বাতিল হওয়া ৮২টি ফ্লাইটের মধ্যে সরাসরি ৩২টি এবং ট্রানজিট ৫০টি।

- সরাসরি ফ্লাইট মোট (৩২টি): বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০টি, ইউএস-বাংলা এয়ারলাইন্স ১০টি, রিয়াদ এয়ার ৭টি, সৌদিয়া ৫টি।

- ট্রানজিট ফ্লাইট মোট (৫০টি): ইন্ডিগো ২২টি, এমিরেটস ১১টি, কাতার এয়ারওয়েজ ৬টি, ফ্লাইদুবাই ৬টি, সালাম এয়ার ৪টি, ইজিপ্ট এয়ার ১টি।

প্রবাসীরা আতঙ্কিত ছুটি শেষে সৌদি আরবে কাজে ফেরার অপেক্ষায় থাকা প্রবাসীরা চরম বিপাকে পড়েছেন। অনেকের ছুটির মেয়াদ শেষ হয়ে আসছে। সময়মতো কর্মস্থলে ফিরতে না পারলে চাকরি হারানো এবং ইকামা (আকামা) বাতিলের আশঙ্কায় দিন কাটাচ্ছেন তারা।

গত ১০ অক্টোবর হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় রিয়াদ বিমানবন্দরে হতাহতের ঘটনার পর নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করা হয়।

বেবিচকের নির্দেশনা: শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে নির্দেশ দিয়েছেন—

১. এসএমএস, ফোন, ইমেইল ও সোশ্যাল মিডিয়ায় যাত্রীদের ফ্লাইটের সর্বশেষ তথ্য জানাতে হবে।

২. ফ্লাইট কনফার্ম না করে যাত্রীদের বিমানবন্দরে আসতে বলা যাবে না।

৩. আটকে পড়া যাত্রীদের বসার ব্যবস্থা, খাবার, পানীয় এবং বয়স্ক ও শিশু যাত্রীদের বিশেষ সহায়তা দিতে হবে।

৪. টিকিট রি-বুকিং ও রিফান্ডের ব্যবস্থা দ্রুত করতে হবে।

যাত্রীদের ভ্রমণের আগে নিজ নিজ এয়ারলাইন্স থেকে ফ্লাইট স্ট্যাটাস নিশ্চিত হওয়ার অনুরোধ করা হয়েছে।

আজকের বার্তা ২৪ বিডি

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর