মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
মতামত

সিরাজগঞ্জে এসপির কাছে থেকে সন্মানোনা পেলেন মানবিক মামুন বিশ্বাস

মামুন বিশ্বাসের হাতে সন্মানোনা তুলে দিচ্ছেন সিরাজগন্জের এসপি মহোদয়ছবি: আজকের বার্তা

* মানবিক কাজের স্বীকৃতি: সিরাজগঞ্জের এসপি'র কাছ থেকে সম্মাননা পেলেন মামুন বিশ্বাস

সিরাজগঞ্জ প্রতিনিধি: মানবিক ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার (এসপি) জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয়ের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেছেন সিরাজগঞ্জের কৃতি সন্তান, মানবিক যোদ্ধা আমাদের প্রিয় মামুন বিশ্বাস।

মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৬) সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে মামুন বিশ্বাস অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা, রক্তদান, শীতবস্ত্র বিতরণ ও সামাজিক সচেতনতামূলক কাজ করে আসছেন। তার এই নিরলস মানবিক কার্যক্রমে মুগ্ধ হয়ে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা প্রদানকালে পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বলেন, "মামুন বিশ্বাসের মতো তরুণরাই সমাজের আলো। ভালো কাজের স্বীকৃতি দিলে সমাজে ভালো কাজের প্রতিযোগিতা বাড়ে। জেলা পুলিশ সবসময় মানবিক কাজের পাশে থাকবে।"

সম্মাননা গ্রহণ শেষে অনুভূতি প্রকাশ করে মামুন বিশ্বাস বলেন, "এই সম্মাননা আমার একার নয়, যারা সবসময় আমার মানবিক কাজে পাশে ছিলেন তাদের সবার। ভবিষ্যতেও মানুষের জন্য কাজ করে যেতে চাই। স্যারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।"

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

তার এই অর্জনে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। আজকের বার্তা

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর