মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
মতামত

উত্তরায় শ্রমিক পুলিশ সংঘর্ষ আহত অর্ধশতাধিক

ঢাকায় শ্রমিক পুলিশ সংঘর্ষ আহত অর্ধশতাধিকছবি: আজকের বার্তা

উত্তরায় শ্রমিক-পুলিশ সং_ঘর্ষ, আহত অর্ধশতাধিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর উত্তরায় বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকদের সাথে পুলিশের দফায় দফায় সং_ঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অর্ধশতাধিক শ্রমিক ও পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ও লাঠিচার্জ করে।

আজ শুক্রবার (১৭ অক্টোবর ২০২৬ইং) সকাল থেকে উত্তরা বিএনএস সেন্টার ও আশেপাশের এলাকায় এই সং_ঘর্ষের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরা ১১ নম্বর সেক্টরের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কয়েক মাসের বকেয়া বেতন ও কারখানা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে বি_ক্ষোভ করছিলেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে শিল্প পুলিশ ও উত্তরা পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।

এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশও পাল্টা লাঠিচার্জ শুরু করে। সং_ঘর্ষের এক পর্যায়ে রাস্তায় থাকা ইট-পাথর ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।

উত্তরা পশ্চিম থানার এক কর্মকর্তা জানান, "পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।"

আহত শ্রমিকদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ ও জলকামান প্রস্তুত রাখা হয়েছে।

*বার্তা প্রেরক:* *আবদুল্লাহ আল মুতি বাবু* বার্তা সম্পাদক, আজকের বার্তা

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর