দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি ঘোষণা, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশে টানা ৫ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। ২২ অক্টোবর (বুধবার) বিজয়া দশমীর ছুটি মন্ত্রিসভায় চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, ২১ অক্টোবর নবমী ও ২২ অক্টোবর বিজয়া দশমী, এর আগে পরে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৫ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। তবে ছুটির আগে শনিবার (১৮ অক্টোবর) অফিস খোলা থাকবে।
এই দীর্ঘ ছুটিতে পূজার আনন্দ আরও বেড়ে যাবে বলে মনে করছেন সনাতন ধর্মাবলম্বীরা।
আজকের বার্তা






মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।