মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
মতামত

সিরাজগন্জ উল্লাপাড়ায় ফ্যামিলীকার্ড বাস্তবায়নে দ্বিতীয় ধাপে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহের জন্য প্রশিক্ষণ শুরু

উল্লাপাড়ায় দ্বিতীয় ধাপের প্রশিক্ষণ শুরু মোবাইল ট্যাব প্রদানছবি: আজকের বার্তা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক, উল্লাপাড়া (সিরাজগঞ্জ):

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দ্বিতীয় ধাপের ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) উল্লাপাড়া উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়। বাস্তবায়নে রয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন উল্লাপাড়া উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম।

প্রশিক্ষণে তিনি ফ্যামিলি কার্ড বাস্তবায়নের সার্বিক উদ্দেশ্য, মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের সঠিক পদ্ধতি, প্রশ্নপত্র পূরণের নিয়ম, তথ্য যাচাই-বাছাই, স্বচ্ছতা বজায় রাখা এবং সুপারভাইজারদের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

আয়োজক সূত্রে জানা যায়, এই ধাপে উল্লাপাড়া উপজেলার দুটি ইউনিয়নে কার্যক্রম পরিচালিত হবে। এ জন্য ৩০ জনের অধিক তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রকৃত অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারকে সঠিকভাবে চিহ্নিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে তারা মাঠ পর্যায়ে কীভাবে নির্ভুল তথ্য সংগ্রহ করতে হবে সে বিষয়ে স্পষ্ট ধারণা পেয়েছেন।

উপজেলা সমাজসেবা কার্যালয় জানায়, প্রশিক্ষণ শেষে খুব শিগগিরই সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে। সঠিক তথ্যের ভিত্তিতেই প্রকৃত উপকারভোগীদের ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।

আজকের বার্তা

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর