মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
সারাদেশ

শহীদ জেহাদ দিবসে জেহাদের মাজার জিয়ারত দুআ অনুষ্ঠান-জেলা পরিষদের প্রশাসক জনাব সাইফুল ইসলাম শাহিন

শহীদ জেহাদ দিবসে জেহাদের মাজার জিয়ারত
শহীদ জেহাদ দিবসে জেহাদের মাজার জিয়ারত দুআ অনুষ্ঠানে প্রশাসক শাহিনছবি: আজকের বার্তা

উল্লাপাড়ায় শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩৬তম শাহাদাতবার্ষিকী পালিত

এরশাদ বিন মজিদ, ব্যবস্থাপনা সম্পাদক

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩৬তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে তিনি শহীদ হয়েছিলেন।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় জেহাদ স্মৃতি পরিষদের উদ্যোগে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল শোকর‍্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল, কবর জিয়ারত এবং শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিস্টার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল মোমেন শফি, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রফিক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম মাহবুব, পৌর বিএনপির সদস্যসচিব মকুল হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু শাহীন রেজা, পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী, পৌরসভার সচিব সৈয়দ আশরাফুল ইসলাম ভূঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে তার সাহসী ভূমিকা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদানের কথা তুলে ধরেন। দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে শহীদ জেহাদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তারা।

পরিশেষে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর