উল্লাপাড়ায় সরকারি খাল দখলের অভিযোগ দুই সহোদর ভাই মন্টু ও আশরাফ বাহিনী ,র বিরুদ্ধে খাল সংস্কারের দাবি এলাকাবাসীর
নিজস্ব প্রতিবেদক, উল্লাপাড়া (সিরাজগঞ্জ):
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি খাল দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে স্থানীয় দুই সহোদরের বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন পাট বন্দর এলাকার মোঃ মন্টু মিয়া ও তার সহোদর ভাই আশরাফ মাস্টার।
স্থানীয় সূত্র ও সরেজমিনে দেখা যায়, উল্লাপাড়া পাটনবন্দর এলাকায় আরএস নকশা অনুযায়ী তাদের পৈত্রিক সম্পত্তি ১৬ দশমিক ৯২ শতাংশ, যা তাদের ভোগদখলে রয়েছে। অভিযোগ উঠেছে, তারা পৈত্রিক সম্পত্তির বাইরে সরকারি খালের আরও প্রায় ১৩ দশমিক ৮ শতাংশ জায়গা দখল করে দীর্ঘদিন ধরে ব্যবসা কার্যক্রম পরিচালনা করে আসছেন।
এ বিষয়ে অভিযোগকারী মোঃ আবদুল মান্নান বলেন, "কিছুদিন পূর্বে আমরা উল্লাপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা জনাব আশরাফুল ইসলাম এর কাছে একটি পরিত্যক্ত জায়গায় পার্টি অফিস করার জন্য আবেদন জমা দিই। পাট বন্দরের ঠিক দক্ষিণে কয়েক বিঘা সরকারি খাল রয়েছে, যা পরিত্যক্ত অবস্থায় আছে। সেখানে মৌখিক অনুমতির ভিত্তিতে আমরা খালের কিনারায় বালু দিয়ে সামান্য জায়গা ভরাট করে একটি ঘর তৈরি করি। আমাদের কার্যক্রম চলাকালে মোঃ মন্টু মিয়া ও তার ভাই আশরাফ মাস্টার কিছু লোকজন নিয়ে রাতের অন্ধকারে আমাদের পার্টি অফিস ভেঙে দেয়।"
উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতা বলেন, "আপনি আপনার নিজের জায়গা মেপে ভোগদখল করেন, তাতে কারো আপত্তি নেই। কিন্তু সরকারি খাল দখল করে রাখা যাবে না।"
এদিকে গত ৫ অক্টোবর আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযুক্তদের পক্ষ থেকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য রাখা হয়েছে বলেও পাল্টা অভিযোগ করেন ভুক্তভোগীরা।
স্থানীয়দের দাবি, এই খালটি এক সময় উল্লাপাড়া বাজারের পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম ছিল এবং জেলেরা মাছ ধরতেন। দখলের কারণে মৃতপ্রায় খালটি এখন বিলীনের পথে। আপামর জনগণের প্রাণের দাবি, অবিলম্বে খালটি দখলমুক্ত করে সংস্কার করা হোক এবং ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করা হোক।
এ বিষয়ে উল্লাপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, "উল্লাপাড়ার খাল অতি দ্রুত দখলমুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ আমরা অতি শীঘ্রই নেব। এ ধরনের খাল দখল কোনোভাবেই কাম্য নয়।"
এলাকাবাসী প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এবং আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী এলাকা বাসীর
আজকের বার্তা







মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।