- আপনার জন্
- নিজস্ব প্রতিবেদক
- তিন মাসের মধ্যে দেশ থেকে কিশোর গ্যাং নির্মূলে দৃষ্টান্ত তৈরি করা হবে: চিফ হুইপ নূরুল ইসলাম মনি
- কিশোরদের হাতে অস্ত্র নয়, বই তুলে দিতে হবে; পৃষ্ঠপোষক ‘বড় ভাই’দের আইনের আওতায় আনার হুঁশিয়ারি
- জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ থেকে কিশোর গ্যাং নির্মূলে দৃষ্টান্ত তৈরি করা হবে। কিশোরদের অপরাধের পথ থেকে ফিরিয়ে লেখাপড়া ও দক্ষতা অর্জনের মূলধারায় ফেরানো হবে।
- শুক্রবার (২ অক্টোবর ২০২৬) রাজধানীর তেজগাঁওয়ের বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘কিশোর গ্যাং প্রতিরোধে করণীয়’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন
- পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে ব্যবস্থা: কিশোর গ্যাংয়ের পেছনে যারা পৃষ্ঠপোষকতা বা মদদ দেয়, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না।
"কিশোররা অস্ত্র নিয়ে, চাপাতি নিয়ে ঘুরবে না। তারা বই-খাতা নিয়ে স্কুলে যাবে।" তিনি বলেন, কিশোরদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবটিকসের মতো আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে।
হেলমেট-হাতুড়ি বাহিনী নয়: এখন যারা সমাজে সন্ত্রাস ও মব করছে, বিগত শাসনামলেও তারাই অপকর্মের সঙ্গে যুক্ত ছিল। সরকার কোনো হেলমেট বাহিনী বা হাতুড়ি বাহিনী দেখতে চায় না।
সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অনিয়মের বিরুদ্ধে কঠোর বার্তা দিতে সরকার নিজের ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছে।
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারিরা ক্ষমতার পালাবদলের সঙ্গে রাজনৈতিক খোলস পাল্টায়, কিন্তু অপরাধের চরিত্র বদলায় না। কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
ছায়া সংসদে সরকারি দল হিসেবে সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং বিরোধী দল হিসেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অংশ নেয়। এতে মিরপুর ক্যান্টনমেন্ট বিজয়ী হয়







মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।