মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
জাতীয়

দীর্ঘ ৪৮ বছর পর জমির দখল বুঝিয়ে দিলেন আদালত

ঢাক বাজিয়ে ৪৮বছর পর জমির মালিকানা ফিরিয়ে দিলেন আদালত
ঢাক বাজিয়ে ৪৮ বছর পর জমির মালিকানা ফিরিয়ে দিলেন আদালত :চট্টগ্রামছবি: আজকের বার্তা

ঢাক বাজিয়ে ৪৮ বছর পর জমির দখল বুঝিয়ে দিলেন আদালত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

ঢাক বাজিয়ে ও লাল পতাকা টাঙিয়ে ৪৮ বছর পর জমির প্রকৃত মালিককে দখল বুঝিয়ে দিলেন আদালত।

রোববার (০৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামে এ ঘটনা ঘটে। আদালতের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নাজির, সার্ভেয়ার, অ্যাডভোকেট কমিশনার ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান।

জানা যায়, ১৯৮১ সালে বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকার বাসিন্দা মলকা বানু গংয়ের সঙ্গে আবদুস সোবহানের মধ্যে ৪ একর ৯ শতক জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। পরে মলকা বানু পটিয়া আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করেন। মামলা চলাকালে বাদী-বিবাদী উভয়েই মারা যান, তাদের উত্তরসূরীরা মামলা চালিয়ে যান।

দীর্ঘ ৪৪ বছরের আইনি লড়াই শেষে ২০২৫ সালে আদালত মলকা বানু গংকে জমির মালিক হিসেবে রায় দেন এবং প্রশাসনকে দখল বুঝিয়ে দিতে নির্দেশ দেন।

রোববার আদালতের নির্দেশে জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এরপর লাল পতাকা টাঙিয়ে সীমানা নির্ধারণ করে মলকা বানুর বোন মরিয়ম বেগমকে দখল বুঝিয়ে দেওয়া হয়। এ সময় ঢাক পিটিয়ে ঘোষণা দেওয়া হয়।

মলকা বানুর ছেলে আহমদুল হক বলেন, "দীর্ঘ প্রতীক্ষার পর ন্যায়বিচার পেয়েছি। তবে আফসোস, আমাদের মা-বাবা নিজের দখলে জমিটি দেখে যেতে পারেননি।"

পটিয়া যুগ্ম জেলা জজ আদালতের নাজির অনি গুপ্ত বলেন, "আদালতের রায়ের প্রেক্ষিতে ঢাকঢোল পিটিয়ে জমি বুঝিয়ে দেওয়া হয়েছে, কোনো ঝামেলা হয়নি।"

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর মজুমদার বলেন, "আদালতের নির্দেশে বাদী পক্ষকে জমি বুঝিয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে উভয় পক্ষের লোকজন উপস্থিত ছিল।"

আজকের বার্তা

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর