মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
জাতীয়

হঠাৎ শিশু হাসপাতাল পরিদর্শনে প্রধানমন্ত্রী ধুমপান দেখেই বরখাস্তের নির্দেশ

হঠাৎ শিশু হাসপাতাল পরিদর্শনে প্রধানমন্ত্রী ধুমপান দেখেই বরখাস্তের নির্দেশছবি: আজকের বার্তা

হঠাৎ শিশু হাসপাতাল পরিদর্শনে প্রধানমন্ত্রী, কক্ষে ধূমপান করতে দেখেই চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর একটি শিশু হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে হাসপাতালের ভেতরে কক্ষে বসে ধূমপান করতে দেখে এক চিকিৎসককে তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আজ শনিবার (১৭ অক্টোবর ২০২৬ইং) দুপুরে এই আকস্মিক পরিদর্শন করেন তিনি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন শুরু করেন। এ সময় রোগীদের সাথে কথা বলেন, চিকিৎসা ব্যবস্থা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে খোঁজখবর নেন। পরিদর্শনের এক পর্যায়ে একটি কক্ষে এক চিকিৎসককে ধূমপানরত অবস্থায় দেখতে পান তিনি।

এ ঘটনায় তাৎক্ষণিক ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্ট চিকিৎসককে বরখাস্তের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "হাসপাতালের মতো স্পর্শকাতর স্থানে যেখানে শিশুরা চিকিৎসাধীন, সেখানে ধূমপান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি চরম দায়িত্বজ্ঞানহীনতা।"

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সাথে স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষকে হাসপাতালের সার্বিক পরিবেশ আরও উন্নত করার এবং রোগীদের সেবার মান বাড়ানোর নির্দেশ দেন তিনি।

এ ঘটনার পর হাসপাতাল জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

*বার্তা প্রেরক:* *আবদুল্লাহ আল মুতি বাবু* *বার্তা সম্পাদক, আজকের বার্তা

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর