মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
জাতীয়

রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশী নিহত২৪ বাংলাদেশী আহত।

রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশী আহতছবি: আজকের বার্তা

*নিজস্ব প্রতিবেদক | আজকের বার্তা* ১২ অক্টোবর ২০২৬, ঢাকা

রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি নিহত, ২৪ জন আহত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ২ জন বাংলাদেশি নিহত এবং অন্তত ২৪ জন বাংলাদেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে ১১ জন সৌদি প্রবাসী কর্মী এবং ১৩ জন ওমরাহ যাত্রী রয়েছেন।

রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস রোববার (১১ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। দূতাবাস জানায়, শনিবার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে প্রাথমিকভাবে মোট ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহতদের পরিচয়: নিহত ২ বাংলাদেশি হলেন —

১. মো. শাহেদ আহমদ — বাড়ি বগুড়ার শাহজাহানপুরের মাদলা গ্রামে। তিনি জেদ্দায় একটি কন্ট্রাক্টিং কোম্পানিতে প্লাম্বার হিসেবে কর্মরত ছিলেন। ছুটিতে দেশে এসে কর্মস্থলে ফিরছিলেন।

২. মো. নাসরুল্লাহ বদরপুরি — বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটের বদরপুর গ্রামে। তিনি ওমরাহ পালনের জন্য ট্রানজিটে রিয়াদ থেকে জেদ্দার ফ্লাইটের অপেক্ষায় ছিলেন।

আহত ২৪ জনের অবস্থা: আহতরা রিয়াদের ১১টি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

- কিং আব্দুল্লাহ হাসপাতাল (আইসিইউ): হাফেজ হাসান (ঢাকা), কাজী নুরুল্লাহ (ব্রাহ্মণবাড়িয়া) ও মো. ওমর ফারুক — বর্তমানে স্থিতিশীল।

- ন্যাশনাল গার্ড হাসপাতাল: সাফফাত রহমান (নওগাঁ, অচেতন অবস্থায়) ও মো. দাউদুল ইসলাম (কুমিল্লা)।

- রিয়াদ মেডিকেল হাসপাতাল: মো. সাইমুল ইসলাম সৌরভ ও আবুল মনসুর মো. রিয়াজ উদ্দীন (দুজনই ঢাকার)।

- প্রিন্স সুলতান মিলিটারি হাসপাতাল: মো. আব্দুল্লাহ (ঢাকা)।

- অন্যরা কিংডম, কিং ফাহাদ মেডিকেল সিটি, প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ, সুলাইমান আলহাবিব ও এজতাহ সনদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন

হামলার পর বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রিয়াদ বিমানবন্দরে প্রায় ৫০০ বাংলাদেশি যাত্রী আটকা পড়েন। দূতাবাস জানিয়েছে —

- ১০০ জন যাত্রীকে হোটেল ও বিশ্ববিদ্যালয় ডরমিটরিতে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

- ৬৭ জন ওমরাহ যাত্রীকে বিশেষ বাসে সড়কপথে জেদ্দায় পাঠানো হয়েছে।

- বাতিল হওয়া ফ্লাইটের প্রায় ৪০০ যাত্রীকে দাম্মাম বিমানবন্দর থেকে দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে দূতাবাসের প্রতিনিধি দল হাসপাতালগুলোতে নিয়মিত খোঁজখবর রাখছে বলে জানানো হয়েছে।

আজকের বার্তা

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর