মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
জাতীয়

সিরাজগঞ্জের ৫৫১ পুজা মন্ডবেজেলা পরিষদের ৫৫লক্ষ ১০ হাজার টাকার শুভেচ্ছা উপহার

সিরাজগঞ্জের ৫৫১ পূজামন্ডবে ৫৫ লক্ষ ১০ হাজার টাকার শুভেচ্ছা উপহারছবি: আজকের বার্তা

সিরাজগঞ্জের ৫৫১ পূজামণ্ডপে জেলা পরিষদের ৫৫ লাখ ১০ হাজার টাকার শুভেচ্ছা উপহার*

এরশাদ বিন মজিদ উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে:

সিরাজগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার ৫৫১টি পূজামণ্ডপে শুভেচ্ছা উপহারের চেক প্রদান করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম শাহীন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. আফসানা ইয়াসমিন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিপি অমর কৃষ্ণ দাস ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি রকিবুল হাসান রতন, জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া সেলিম, যুগ্ম সম্পাদক লিয়াকত আলী খান, সাব্বির হোসেন ভূঁইয়া সাফী, মোস্তফা নোমান আলাল, সহ-দপ্তর সম্পাদক ও সাংবাদিক শেখ মো. এনামুল হকসহ বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে জেলার প্রতিটি মণ্ডপে ১০ হাজার টাকা করে মোট ৫৫১টি মণ্ডপে ৫৫ লাখ ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

চেকটি রূপালী ব্যাংক পিএলসি, শিয়ালকোল শাখা, সিরাজগঞ্জ থেকে প্রদান করা হয়।

*আজকের বার্তা | সিরাজগন্জ

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর