মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
মতামত

৭০মিটার গভীর কুপ থেকে ৫ বছর বয়সী শিশু জাইনুলাহ কে নাটকীয় ভাবে জীবিত উদ্ধার

৫বছর বয়সী শিশু জাইনুলাহ কে নাটকীয় ভাবে জীবিত উদ্ধার
২৩০ ফুট গভীর কুপ থেকে জীবিত জাইনুলাহছবি: আজকের বার্তা

৭০ মিটার গভীর কূপ থেকে শিশুকে নাটকীয়ভাবে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, আজকের বার্তা:

বন্ধুদের সঙ্গে খেলার সময় ৭০ মিটার (প্রায় ২৩০ ফুট) গভীর ও মাত্র ৩০ সেন্টিমিটার চওড়া একটি শুষ্ক কূপে পড়ে যায় ৫ বছর বয়সী শিশু জাইনুল্লাহ। টানা দুই দিন অন্ধকার ও ভেজা গহ্বরে আটকে থাকার পর অবশেষে তাকে জীবিত উদ্ধার করা হয়েছে।

জানা যায়, খেলতে খেলতে হঠাৎ করেই পরিত্যক্ত ওই কূপের মধ্যে পড়ে যায় শিশুটি। সরু কূপ হওয়ায় উদ্ধার কাজ ছিল অত্যন্ত কঠিন ও ঝুঁকিপূর্ণ। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ ৪৮ ঘণ্টা ধরে নিরলস চেষ্টা চালায়।

অবশেষে বিশেষ যন্ত্র ও ক্যামেরার সাহায্যে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকারীরা। উদ্ধারের পরপরই তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি এখন আশঙ্কামুক্ত।

এই অলৌকিক উদ্ধারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা উদ্ধারকারী দলকে ধন্যবাদ জানিয়েছেন।

আজকের বার্তা আব্দুল্লাহ আল মুতি বাবু বার্তা সম্পাদক

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর