রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টির সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি বিভাগে আজ দুপুরের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ রবিবার (৪ অক্টোবর) সকাল থেকে আকাশ আংশিক মেঘলা রয়েছে। আবহাওয়া অফিস জানায়, রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া ঢাকাসহ দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে দুপুরের দিকে ঢাকায় গুঁড়ি গুঁড়ি বা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
নগরবাসীকে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।






মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।