মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
মতামত

দূর্বৃত্তের গুলিতে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি নেতা নাসিম নিহত

দূর্বৃত্তের গুলিতে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি নেতা নাসিম নিহত
দূর্বৃত্তের গুলিতে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি নেতা নাসিম নিহতছবি: আজকের বার্তা

দুর্বৃত্তের গুলিতে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা নাসিম নিহত

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

খুলনার দিঘলিয়া উপজেলায় দুর্বৃত্তের গুলিতে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (পিবিসিপি জনযুদ্ধ) আঞ্চলিক নেতা মো. নাসিমুল গনি ওরফে নাসিম (৪৫) নিহত হয়েছেন।

রবিবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে উপজেলার ফরমাইশখানা এলাকায় ফায়ার সার্ভিসের সামনে নিজ বাড়ির কাছে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাসিম বাড়ির সামনে তৈয়ব আলীর চায়ের দোকানে চা খেয়ে বাসায় ফিরছিলেন। এ সময় ভ্যানে করে আসা দুই অজ্ঞাত ব্যক্তি তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি করে দ্রুত পালিয়ে যায়। মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম জানান, ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা, তিনটি তাজা গুলি, একটি পিস্তলের ম্যাগাজিন ও একটি চশমা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, নিহত নাসিম ফরমাইশখানা এলাকার মৃত আব্দুর গফুরের ছেলে। তার বিরুদ্ধে চারটি হত্যা মামলাসহ সাতটি মামলা রয়েছে। প্রাথমিকভাবে হত্যার কারণ ও জড়িতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

আজকের বার্তা

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর