মিথ্যা প্রপাগান্ডা বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমান
নিজস্ব প্রতিবেদক, আজকের বার্তা:
মিথ্যা প্রপাগান্ডা ও হলুদ সাংবাদিকতার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দুর্গানগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ হাফিজুর রহমান।
আজ শনিবার (৪ অক্টোবর, ২০২৬) দুপুরে দুর্গানগর ইউনিয়ন পরিষদে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, "আমি কিছুদিন যাবত আমার স্ত্রী অসুস্থ থাকায় হাসপাতালে ছিলাম। এই সুযোগে একটি মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে আমাকে হেয় করার চেষ্টা করেছে।"
তিনি অভিযোগ করেন, অভিযুক্ত নারীকে দিয়ে একটি মহল হানি-ট্র্যাপের ফাঁদে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তার দাবি অনুযায়ী, ওই নারী নিজেই পরবর্তীতে গণমাধ্যমে স্বীকারোক্তি দিয়েছেন যে, অর্থের প্রলোভনে তিনি ওই অভিযোগ এনেছিলেন এবং জাতির কাছে ক্ষমা চেয়েছেন।
প্যানেল চেয়ারম্যান বলেন, "আমার বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।"
এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দুর্গানগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাওছার হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা ইসমাইল হোসেন টুটুল মেম্বার, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং দুর্গানগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।
উপস্থিত নেতৃবৃন্দ বলেন, একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে যাচাই-বাছাই ছাড়া এ ধরনের মিথ্যা সংবাদ প্রচার হলুদ সাংবাদিকতার শামিল। তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
*আজকের বার্তা* *নির্বাহী সম্পাদক* মোঃ খোকন মিয়া






মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।