মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
মতামত

নিখোঁজের তিন দিন পর রিকশা চালকের মরদেহ উদ্ধার

নিখোঁজের তিনদিন পর অটো চালকের মরদেহ উদ্ধার
নিখোঁজের তিনদিন পর অটো চালকের মরদেহ উদ্ধারছবি: আজকের বার্তা

সিরাজগঞ্জে নিখোঁজের তিন দিন পর অটো চালকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জ সদর উপজেলায় নিখোঁজের তিন দিন পর মোঃ শাহাদৎ হোসেন (৪০) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৪ অক্টোবর) বিকেলে সদর উপজেলার ছোনগাছা কারিগরি স্কুলের পাশে বলিদহ মোড়ের প্রায় ২০০ মিটার পশ্চিমে রাস্তার পাশের একটি নেপিয়ার ঘাসের ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহাদৎ হোসেন সদর উপজেলার চিলগাছা গ্রামের মোঃ শাহজাহান শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে বর্তমানে খোকশাবাড়ী হাসপাতালের পূর্ব পাশে বসবাস করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জীবিকার তাগিদে অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন শাহাদৎ। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। আত্মীয়স্বজন সহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে ৩ অক্টোবর সিরাজগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার।

রবিবার দুপুরে স্থানীয়রা ঘাস ক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই বা অন্য কোনো শত্রুতার জেরে তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হতে পারে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজকের বার্তা

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর