মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
মতামত

অভিযানের আগেই খবর ফাস থানায় বসে মাদক ব্যাবসায়ীকে ফোন ভাইরাল বিএনপি নেতা

কথিত বিএনপি নেতা
অভিযুক্ত কথিত বিএনপি নেতাছবি: আজকের বার্তা

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে মাদকবিরোধী অভিযান যখন জোরদার, তখন থানার ভেতরে বসেই মাদক ব্যবসায়ীকে আগাম সতর্ক করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। ‘৫টা থেকে অভিযান আছে’ বলে ফোন করে সরে যেতে বলার একটি অডিও ও স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা যায়, শুক্রবার (৩ অক্টোবর) রাতে ওই বিএনপি নেতা থানায় বসে থাকা অবস্থায় এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ফোন করেন। কথোপকথনে তিনি বলেন, পুলিশ আজ বিকেল ৫টা থেকে বিশেষ অভিযানে নামবে, তাই সাবধানে থাকতে। ঘটনার সময় থানার ভেতরের ব্যাকগ্রাউন্ডে পুলিশের কথাবার্তাও শোনা যায় বলে দাবি করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওই নেতা উপজেলা বিএনপির সক্রিয় কর্মী এবং মাদক মামলার আসামিদের সঙ্গে তার ঘনিষ্ঠতা রয়েছে। এর আগেও তার বিরুদ্ধে তদবির ও মাদক ব্যবসায়ীদের আশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছিল।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বিষয়টি আমরা শুনেছি, তদন্ত করা হচ্ছে। যদি কোনো রাজনৈতিক নেতা থানার তথ্য ফাঁস করে মাদক ব্যবসায়ীকে সহায়তা করে থাকেন, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে জেলা বিএনপির এক শীর্ষ নেতা জানান, এটি দলের অবস্থান নয়। কেউ ব্যক্তিগতভাবে এমন কাজ করে থাকলে দল তার দায় নেবে না এবং প্রমাণ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এলাকাবাসীর প্রশ্ন — থানায় বসে কীভাবে অভিযানের গোপন তথ্য ফাঁস হয়?কিভাবে এরা অভিযানের কথা আগে থেকেই জানতে পারে জনমনে প্রশ্ন আজকের বার্তা

---

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর