মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
মতামত

সাবেক সিইসি নতুন মামলায় গ্রেফতার

বিনা ভোটের স্বীকৃতি দেয়া সাবেক সিইসি নতুন মামলায় গ্রেফতার
বিনা ভোটের স্বীকৃতি দেয়া সাবেক সিইসি নতুন মামলায় গ্রেফতারছবি: আজকের বার্তা

সাবেক সিইসি হাবিবুল আউয়াল নতুন মামলায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, আজকের বার্তা:

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে নতুন একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।

মামলার সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার আদাবর রিংরোড এলাকায় একটি প্রতিবাদ মিছিল বের হয়। ওই মিছিলে গার্মেন্টস কর্মী রুবেল গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এই ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম ২২ আগস্ট আদাবর থানায় মামলা করেন।

এই মামলায় পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে হাবিবুল আউয়ালকে শ্যোন অ্যারেস্ট দেখানো হলো। তদন্ত কর্মকর্তা ডিএমপির তেজগাঁও বিভাগের পরিদর্শক মোহাম্মদ টিপু সুলতান আদালতে এই আবেদন করেন।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের জাতীয় নির্বাচন সহ ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনকে কেন্দ্র করে ভোট জালিয়াতি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় ২০২৫ সালের ২৫ জুন মগবাজার থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ওই মামলায় গত ৯ সেপ্টেম্বর উচ্চ আদালত থেকে তিনি জামিন পেলেও কারামুক্তির আগেই নতুন এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী দাবি করেন, সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এই মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী বলেন, ঘটনার সময় তিনি পুলিশ প্রটেকশনে ছিলেন এবং ঘটনাস্থলে ছিলেন না

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর