উল্লাপাড়ার ঐতিহ্যবাহী শাহজাহানপুর বাজারে বিএনপির চা-চক্র ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ার ঐতিহ্যবাহী শাহজাহানপুর বাজারে সলপ-পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে চা-চক্র ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল মালেক ফকির।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগন্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম শাহীন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিস্টার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল মোমেন শফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু শাহীন রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হাসান অভি সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
সভায় তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার, নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং দলের ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে দলীয় কার্যক্রম আরও গতিশীল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূলের নেতাকর্মীরাই দলের প্রাণ, তাদের পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতিই আগামী দিনে দলকে আরও শক্তিশালী করবে।
চা-চক্র শেষে উপস্থিত সকলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
আবদুল্লাহ আল মুতি বাবু বার্তা সম্পাদক, আজকের বার্তা ২৪ বিডি উল্লাপাড়া, সিরাজগঞ্জ।







মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।