মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
সারাদেশ

আমজনতার তারেক কে নিয়ে সমালোচনা জবাব দিলেন প্রধানমন্ত্রী

আমজনতার তারেক কে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানছবি: আজকের বার্তা

আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, টোকিও (জাপান):

আমজনতা পার্টির সদস্যসচিব মো. তারেক রহমানকে রাষ্ট্রীয় সফরে সঙ্গী করায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলা সমালোচনা ও ট্রলের জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) স্থানীয় সময় বিকেলে জাপানের টোকিওর হোটেল নিউ ওতানিতে বাংলাদেশ কমিউনিটি জাপান আয়োজিত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ জবাব দেন। d9db

প্রধানমন্ত্রী বলেন, "আমাদের সঙ্গে এবার আমজনতার তারেককে নিয়ে এসেছি। গত দুই-তিন দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে অনেক কথা দেখলাম। বলা হচ্ছে, তার কোনো অবদান নেই, তাকে নিয়ে এসে সরকারের অর্থ অপচয় করা হচ্ছে।" 3df3

তিনি আরও বলেন, দেশে এত সমস্যা থাকা সত্ত্বেও সেসব নিয়ে তেমন আলোচনা দেখা যায় না। অথচ সংস্কার বিভিন্ন ধরনের হতে পারে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে সংস্কার করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মেহনতি ও খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নত করাও বড় ধরনের সংস্কার। 3df3

প্রধানমন্ত্রী বলেন, "যেহেতু আমরা রাজনীতিবিদরা মানুষের কাছে ভোট চাইতে যাই, তাই আমার কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার হলো খেটে খাওয়া সাধারণ মানুষের জীবনকে কিছুটা সহজ ও স্বস্তিদায়ক করা।" 3df3

এ সময় তিনি ঢাকাকে দূষণ ও আবর্জনামুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। বলেন, "ঢাকাকে দূষণ ও আবর্জনামুক্ত করতে হবে। এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর আলোচনা ও কার্যকর উদ্যোগ থাকা প্রয়োজন।" d9db

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী।

এর আগে মঙ্গলবার রাতে আমজনতা পার্টির তারেক রহমান নিজের ফেসবুকে লেখেন, জামায়াত-এনসিপি তাকে হেয় করার চেষ্টা করছে এবং রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না।

আজকের বার্তা ২৪ বিডি

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর