মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
সারাদেশ

পুলিশ সদস্যদের সামনেই যুবলীগের মিছিল যমুনা সেতু পূর্ব থানার চার পুলিশ সদস্য ক্লোজড

সিরাজগঞ্জে পুলিশ সদস্যদের সামনেই যুবলীগের মিছিল যমুনা সেতু পূর্ব থানার চার পুলিশ সদস্য ক্লোজডছবি: আজকের বার্তা

পুলিশ পিকআপের সামনেই যুবলীগের ঝটিকা মিছিল, যমুনা সেতু পশ্চিম থানার ৪ পুলিশ সদস্য ক্লোজড

আজকের বার্তা ২৪ বিডি, সিরাজগঞ্জ প্রতিনিধি:

যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় পুলিশ পিকআপ ভ্যানের সামনেই নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে যমুনা সেতু পশ্চিম থানার ৪ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) রাতে সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু এ তথ্য নিশ্চিত করেছেন।

ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হলেন:

১. এএসআই আরিফুল ইসলাম আরিফ

২. কনস্টেবল আব্দুল গফুর (গাড়িচালক)

৩. কনস্টেবল নাসিমুজ্জামান

৪. কনস্টেবল মোরশেদুল ইসলাম

এসপি বলেন, "নিষিদ্ধ সংগঠনের মিছিলের সময় পাশেই পুলিশ পিকআপ ছিল। কোনো পুলিশ সদস্যের অবহেলা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। তদন্তের স্বার্থে তাদের পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।"

ঘটনা কি হয়েছিল:

বুধবার (২৮ অক্টোবর) ভোরে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে। মিছিলের ১ মিনিট ৪৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, মিছিল চলাকালীন বিপরীত দিক দিয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান অতিক্রম করছে, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।

৪ জন গ্রেপ্তার:

এ ঘটনার পর বুধবার রাতে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন - জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি লিটন শেখ (৪৫), ছাত্রলীগ কর্মী ইউনুস আলী নিশাত ওরফে আগুন শেখ (৩৮), যুবলীগ কর্মী চান শেখ (৪৫) ও সয়দাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি কোরবান আলী (৩৩)

আজকের বার্তা

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর