মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
সারাদেশ

সিরাজগঞ্জ সদরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

হাম উপসর্গে আরো ২ জনের মৃত্যু আক্রান্ত ১৪১২ছবি: আজকের বার্তা

সিরাজগঞ্জ সদরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জ সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন, সিরাজগঞ্জ সদর এর আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই ও কিশোর গ্যাং প্রতিরোধ, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ, সড়ক দুর্ঘটনা রোধ এবং সামাজিক অস্থিরতা দূরীকরণে করণীয় বিষয়ে আলোচনা হয়।

সভায় সদর থানার অফিসার ইনচার্জ জানান, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি বিট পুলিশিং কার্যক্রম আরও সক্রিয় করা হয়েছে।

সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আনসার-ভিডিপি কর্মকর্তা, সাংবাদিক ও কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে উপজেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

আজকের বার্তা ২৪ বিডি,

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর