সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে প্রায় ২ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না জাল জব্দ করা হয়েছে।
আজ ০১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার বিকেলে উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রায়হানুল ইসলামের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন বাজার ও মৎস্য ঘাটে অভিযান চালানো হয়। এ সময় দেশীয় প্রজাতির মাছের জন্য হুমকিস্বরূপ অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা।
দেশীয় মাছ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে এই ধরনের অবৈধ জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত জালগুলো বিধি মোতাবেক ধ্বংস করা হবে।
মোঃ রায়হানুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, উল্লাপাড়া
জব্দকৃত জালগুলো পরে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও মৎস্যজীবীরা।






মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।